মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

মাধবদীতে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের ঘটনায় বাদী কারাগারে

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

মাধবদী প্রতিনিধি

মাধবদীতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ জাকারিয়ার বড় ভাই ও মামলার বাদী আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

জামিন নামঞ্জুর হওয়া আনোয়ার হোসেন (৪৫) গুলিবিদ্ধ সাবেক কাউন্সিলর জাকারিয়ার ভাই ও পৌর মেয়রের বিরুদ্ধে করা মামলার বাদী। উল্লেখ্য,গত ১৬ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়া (৩৯) ও নুরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। এরপর ১৭ জুন রাত ৩টার দিকে সমাবেশস্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন আনোয়ার হোসেন। একই ঘটনায় হামলার অভিযোগ এনে মেয়রের সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে তার ভাই জাকারিয়াসহ মোট ৭ জনের নামে আরেকটি মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌর মেয়রের বিপক্ষের ৬ আসামি জামিন আবেদন চাইলে আদালত ৫ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও আনোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ৬ জনের নামে জামিন চাইলে আদালত ৫ জনকে জামিন দিলেও ১ জনকে জামিন দেয়নি। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category