বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিটিএমএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন মুখপাত্র নির্বাচিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন সংগঠনের মুখপাত্র নির্বাচিত হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি বিটিএমএ-এর মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

মহাসচিব স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, গদ ৩০শে ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিটিএমএ-এর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের মুখপাত্র হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করেছেন।

পত্রে, নতুন এই দায়িত্বের জন্য আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানান।

আব্দুল্লাহ আল মামুনকে মুখপাত্র মনোনীত করায় সভাপতি, বিটিএমএ-এর পক্ষ থেকে, উপরোক্ত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে অনুরোধ জানানো হয। সেই সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে যে কোন প্রয়োজনে বিটিএমএ স্মরণাপন্ন হওয়ার কথাও জানানো হয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, তার দায়িত্ব পালনের সহায়ক হিসেবে প্রাথমিক টেক্সটাইল সেক্টর (পিটিএস) সম্পর্কে বিভিন্ন মৌলিক তথ্য সম্বলিত কিছু নথি সংযুক্ত করার উল্লেখ করেন।
#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category