বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নলবাটায় বালু ব্যবসা নিয়ে দুই গ্রুপে গুলি ও টেঁটাযুদ্ধ; আহত ১৪

Reporter Name
Update : সোমবার, ২০ জুন, ২০২২

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেঁটাবিদ্ধ হয়েছে। এসময় ১০টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

সোমবার (২০ জুন) ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা ভাটিবদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, উপজেলার আমিরগজ্ঞ ইউনিয়নের নলবাটা ভাটিবদরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও বালু বিস্তারকে কেন্দ্র করে রফিকুল ইসলাম রবি ও গুলজার মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার ভোর রাতে রবিউল ইলাম রবির নেতৃত্বে টেঁটা ও আগ্নেয় অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে গুলজার মেম্বার গ্রুপের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন গুলিবিদ্ধ ও দুইজন টেটাবিদ্ধ সহ মোট ১৪ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ভোর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category