বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

নরসিংদী সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ দালাল আটক

Reporter Name
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর হাসপাতালে দালাল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুলের সরাসরি নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের পরিচালনায় র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশের সমন্বয়ে একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন। অভিযানিক দলটি নরসিংদী সদর হাসপাতালে গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুপুর পৌনে ১টার দিকে অভিযান চালানি দালাল চক্রের মোট ১৩ জন সদস্যকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান সাপেক্ষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো, মো সজিব মিয়া (৩২), মো. আরমান (৩২), রানা মিয়া (৪২), রফিকুল ইসলাম (৪৫), বাবু (৩০), শিপলু মিয়া (৪৩), মো. বাবুল মিয়া (৫০), মোঃ পাভেল (৩১), মো. কাইকোবাদ (৫০), দীপক চন্দ্র দাস (২৮), মো. জুয়েল মিয়া (৩২), মো. জাহাঙ্গীর (৪২) এবং মো. বিল্লাল হোসেন (৪৫)। তারা সকলেই নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা শাখা, উন্নয়ন শাখা ও মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা) মো. মাসুদ রানা।

অভিযান সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে দালালদের কোনো স্থান নেই। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্বদানকারী র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। জনসাধারণকে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে আমরা সর্বদা তৎপর। দালালদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টরা জানান, নরসিংদী জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category