মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বেলাব প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে মহাসড়ককের বীজের নিচ থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর বীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ এমনটা জানায় বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর স্থানীযরা ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর বীজের নিচে বিবস্ত্র অবস্থায় ওই অজ্ঞাত নারীর মরদেহটি দেখতে পায়। পরে দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা  জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে  পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেলাব থানার  পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওসি  মীর মাহবুবুর রহমান জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  তাৎক্ষনিক উদ্ধারকৃত নারীর মহদেহের বয়স নিয়ে কিছুটা  দ্বিধাদ্বন্ধ ছিল। মরদেহটি কাদায় পড়ে থাকায ঐ সময় বয়সটা অনুমান করা সম্ভব হয়নি। কিন্থ গোসল করানোর পর বয়স অনুমান করা ষ্পস্ট  হয়ে গেছে। ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে হবে অর্থাৎ ৫৫ বছরের মত বয়স হবে। তবে ওই নারী মানুষিক বিকারগ্রস্ত ছিল এবং বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াতে বলে শুনতে পাচ্ছি।  মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যূর রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category