নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলমান প্রচার কার্যক্রম তরান্বিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় সাংবাদিকদের ব্রিফ করেন জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে কমিউনিটি সভা, উঠান বৈঠক, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, সড়ক প্রচার, কুইজ প্রতিযোগিতা, ইনফোগ্রাফিক প্রচার এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
এছাড়া দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়েও জনগণকে অবহিত করা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাভিত্তিক আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও অনলাইন প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এসব কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।
প্রেস বিফিংয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, নির্বাহী সদস্য এবিএম আজরাফ টিপু, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, জেলা প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ মাইনউদ্দিন ভূঁইয়া প্রমূখ।
নরসিংদী জেলায় অনুষ্ঠিত প্রেস ব্রিফে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।