মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক ম্যারাথন

Reporter Name
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কামরুজ্জামান

মাইরের উপর ঔষধ নাই, দৌড়ের উপর ব্যায়াম নাই’ এবং ‘যদি ধুমপান ছাড়তে চান, তাহলে দৌড়ান’ এ প্রতিপাদ্য গুলোকে ধারণ করে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ম্যারাথন। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে নারী ,পুরুষের অংশ গ্রহণে এ প্রতিযোগীতায় বাংলাদেশ দেশ সহ বিশ্বের ৭টি দেশের  দৌড়বিদ।

প্রতিযোগিতায় বাংলাদেশ,  জাপান, কুরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, নেদারল্যান্ডসসহ মোট ৭ টি দেশের ৪০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। একাধিক গ্রুপে ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ফুল দৌড় ও ১০ কিলোমিটার দূরত্বের হাফ দৌড়বিদরা ভোর ৫টা ৪০ মিনিটে রায়পুরা উপজেলা পরিষদ থেকে শুরু করে পুণরায় এখানে ফিরে এসে শেষ হয়।

৭৫ বছর বয়সী দৌড়বিদ সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় থেকেই দৌড়ঝাপ শুরু । বিগত ১৮ বছর যাবত দেশ বিদেশের বিভিন্ন ম্যারাথনে যোগ দিয়েছেন তিনি। সুস্বাস্থ্য রাখতেই বৃদ্ধ বয়সেও এই প্রচেষ্টা। জীবনের মূল্যায়ন করে সুস্থ শরীর রাখতে রানার্স হওয়ার পরামর্শ দেন তিনি আগামী প্রজন্ম কে।

একটিভ রানার্সের এডমিন মো: জিয়াউদ্দিন সিলেট হতে আগত শাহজালাল বলেন সুস্থ থাকতে রান করার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ এবং শরীরকে সুস্থ রাখতে যুবকদের রান করার আগ্রহ বাড়াতে রায়পুরায় এ ম্যারাথন আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানায়, প্রতিটি প্রতিযোগীর বডিতে একটি করে চিপ ফিটিংস করে দেওয়া হয়েছে। এসব ডিভাইসের মাধ্যমে তাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে রায়পুরাতে নতুন রানার্স তৈরী হবে বলে ধারণা তাদের।

পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্থান ধারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী ডা. সাকলায়েন রাসেল সহ বিভিন্ন জেলার রানার্স কমিটির এডমিন ও সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category