আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

জুবায়ের আহমেদ

নরসিংদীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ প্রাণ হারিয়েছে ৪ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে ৩ জন ও হাজীপুরে এক জনের মৃত্যূ হয়।  ঘটনা ঘটে। আলোকবালীতে বজ্রপাতে র ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ও হাজীপুরে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৩৫), তাঁর ছেলে ইমন মিয়া (১০) ও ধানকাটা শ্রমিক রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের  হাতেম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২০)। কাইয়ুম আলোকবালীতে তার নানার বাড়ীতে বেড়াতে আসলে মামার সাথে জমিতে ধান কাটতে যায়। হাজীপুরে বজ্রপাতে  নিহত ব্যক্তির চকপাড়া  মোসলেহ উদ্দিন (৫৫)।

আহতরা হলেন, কামাল মিয়া ও কেরামত আলী।

নিহত শরিফা বেগমের আহত স্বামী কামাল মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী সুফিয়া, ছেলে ইমন ও কাইয়ুমসহ আরও একজন সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। সাড়ে ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় আমরা শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন। হঠাৎ করে বজ্রপাত হলে আমাদের শরীর জ্বলসে গিয়ে সবাই গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদেরকে  উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রী, ছেলে ও কাইযুমকে মৃত বলে ঘোষণা দেন।অপরদিকে, একই সময় নরসিংদী শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন চকপাড়ার মোসলেহ উদ্দিন।

নরসিংদী সদর হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

     এ ক্যাটাগরীর আরো সংবাদ