আজ ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল 

নরসিংদী প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এতিম ও পথ শিশুদের নিয়ে  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী শাখা। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ড্যাব নরসিংদী কার্যালয়ে এই  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত এতিম ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী শাখার সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের সাধারণ সম্পাদক ড. নুরুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি ড. এ. কিউ এম মবিন, সহ-সভাপতি ড. আশরাফুল হাসান মানিক, কোষাধ্যক্ষ ড. প্রনব কুমার সাহা, সহ-দফতর সম্পাদক তরিকুল ইসলাম ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।

ড্যাব নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ