আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীর রায়পুরা থানায় পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থানা পুলিশ আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন।উপজেলা পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে ১৩অক্টোব শুক্রবার বিকালে থানা চত্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুবুর রহমানের সঞ্চালনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. চন্দন কান্তি সাহা, সাধারন সম্পাদক তাপস বিশ্বাস, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় পাল, সাধারণ সস্পাদক রাজিব গোপ, নরসিংদী জেলা কমিটির সদস্য বাবু সবুজ নন্দি প্রমুখ

     এ ক্যাটাগরীর আরো সংবাদ