আজ ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোহরদীর শাহীন একাডেমীর শতভাগ বৃত্তি প্রাপ্তি

মনোহরদী প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী শাহীন ক্যাডেট একাডেমী শতভাগ বৃত্তি অর্জন করেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বৃত্তির ফলাফল প্রকাশিত হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ নিয়ে ৭ জনই বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত দুজন হলেন ইয়াছিন শোভন এবং নুসরাত। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন ইয়াদ কবির, সাদিক মাহমুদ, মনিয়া আফরিন, মেহজাবিন রাইসা এবং আদন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দা সালেহা কাঞ্চি বলেন, বিদ্যালয়ে শতভাগ বৃত্তি অর্জনে আমরা আনন্দিত।প্রতিবছরই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা করছি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ