• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ডাঙ্গায় ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশে একটি ইটের ভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর তার মরদেহ পার্শবর্তী গাজিপুরের কালিগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইট ভাটার পাশে ফেলে যায় হত্যাকারীরা।

নিহত ওমর সানি কাজৈর গ্রামের কাশেমমিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে ওমর সানির সাথে কাজৈর গ্রামের ফায়েজ আলীর ছেলে কাদির মিয়ার পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে সোমবার বিকেলে সানি কাজৈর গ্রামে ৭৭৭ নামক ইট ভাটার সামনে অবস্থান করলে ইট ভাটার মালিকের ভাই কাদির মিয়া দলবল নিয়ে তার উপর হামলা চালায়। পরে তাকে রশি দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশ গুম করার উদ্যোশে পাশ্ববর্তী কালিগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইট ভাটার সামনে ফেলে যায়। পরে কালিগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে হত্যার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কাদির।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, নিহতের ঘটনায় পলাশ থানায় মামলা করার প্রক্রিয়া করছে নিহতের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category