নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হতদরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর থেকে রাত ৮ টা পর্যন্ত জেলা সদরের শহরতলীর ঘোড়াদিয়ার সংগীতা পৌর মার্কেটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি, হৃদরোগ ও এ্যাজমা, চর্ম এবং শিশু মেডিসিনসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক স্থানীয় হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার সুযোগ প্রায়।
এলাকার গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মোহাম্মদ জাকারিয়া হোসাইন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিঠুন রানা ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) হৃদরোগ বিশষজ্ঞ ডা. সাইফুল ইসলাম সোহাগ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় টাইলস ও সেনেটারী ব্যাবসায়ী তানভীর পিয়াল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা শহরের হেমেন্দ্র সাহার মোড়ের মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।