আজ ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণ ও হত্যার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার;পুলিশের হাতে নূরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে,এ মামলার প্রধান আসামি ধর্ষক নূর মোহাম্মদ নূরা অবশেষে পুলিশের হাতে বন্দি হয়েছে। নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামিকে গ্রেফতারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ নিয়ে কিশোরী হত্যা মামলার এজাহাভুক্ত মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ