মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

খানাবাড়ীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

Reporter Name
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

খন্দকার শাহ নেওয়াজ

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় আমান উল্লাহ (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যূ হয়েছে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নে খানাবাড়ী রেলস্টেশনের পাশের লেভেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। নিহত আমান উল্লাহ উত্তর মির্জানগরের আবদুর রশিদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেলওয়ে স্টেশনের পাশের লেভেলক্রসিং পার হতে থাকা একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে চলমান ট্রেনটি কিছুদূর যাওয়ার পর থামে ও অটোরিকশা কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে বের করা হয়। পরে আহত অবস্থায় অটোরিকশা চালক আমান উল্লাহকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যূ হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমায়েদুল জাহেদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যর খবর জানতে পেরেছি। ওই সময় খানাবাড়ী এলাকার লেভেলক্রসিংটি অরক্ষিত ছিলো। বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category