আজ ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবপুরে চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন (৩০) নামে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি চুরির মামলায় ২০১৩ সালে বিল্লাল হোসেনকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়ার সার্বিক দিক নির্দেশনায় এএসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভরতেরকান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর থেকেই বিল্লাল পলাতক ছিলো। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ