• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাধবদী পৌরসভার নিখোঁজ যানবাহন শিবপুর থেকে উদ্ধার হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা বুবি আর নেই বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার নৃশংস নির্যাতনের শিকার বৃদ্ধা বুবির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও আমিরগঞ্জে ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক সরকারি জমি দখল করে কারখানা নির্মাণ; কাজ বন্ধের নির্দেশ সওজের নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন এমপি মনজুর এলাহী

নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
Exif_JPEG_420

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে যথা সময়ে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মিফতাহুল হাসানসহ আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন— কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফ ভূঁইয়া ও মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মোবারক হোসেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯টা ৫ মিনিটে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিকভাবে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে গিয়ে অফিসটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় সেখানে কেবল একজন ঝাড়ুদার উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৯টার মধ্যে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হন। সিনিয়র সচিব সকাল ৯টা ৩৫ মিনিটে অফিস ত্যাগ করেন।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category