আজ ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে মাজারে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বিক্ষোভ সমাবেশ

আব্দুল জলিল

নরসিংদীতে টাওয়াদী সখিনার মার মাজারে ওরস কেন্দ্রিক সকল অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে স্থানীয় ওলামায়ে কেরাম, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী, ছাত্র জনতা ও টাওয়াদী এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি  হয়েছে।
এসময় প্রায় ৭ শতাধিক  বিক্ষোভকারীরা টাওয়াদী ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ শুরু করে চিনিশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর পুরো এলাকার সড়ক প্রদক্ষিণ করে টাওয়াদী ভূইয়া বাড়ির জামে মসজিদ এলাকায় এসে শেষ করেন।
বিক্ষোভকারী জনতা এসময় “গাজাখুদেরর আস্তানা- গুড়িয়ে দাও ভেঙ্গে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন,  ভন্ডদের আস্তানা -ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তারা মাজারের সকল শিরিক কার্যক্রম গুটিয়ে নিতে ২৪ ঘন্টার  আল্টিমেটাম দেয়া হয়। কোন রকম বিশৃঙ্খলা পরিস্থিতি হলে সকল দায়ভার মাজার সংশ্লিষ্টদের নিতে হবে বলে হুশিয়ারি দেন।  এই বিষয়ে গত ১১ ই ডিসেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এলাকাবাসি লিখিত অভিযোগ দিলেও কোন প্রদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, ওরসকে কেন্দ্র করে প্রতিবছর ১৭,১৮,১৯ ডিসেম্বর এখানে মাদক ব্যবসা, নেশা আড্ডা, অসামাজিক কর্মকান্ড, নারী নৃত্য, সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত উচ্চ স্বরে মাইক লাগিয়ে
বাধ্য যন্ত্র দিয়ে গান বাজনা চালায়, সেইসাথে তাদের বাবার নামে মহিষ জবাই করে সেই রক্ত পান করে। সেই সাথে সারা বছর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসব কর্মকান্ড করে আসছে তারা। এতে করে এলাকার যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান বিক্ষোভে অংশগ্রহনকারীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইমাম মুফতি আজিজুল হক, নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম ভূইয়া, নরসিংদী মডেল কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা আল আমিন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের ক্যাশিয়ার আফতাব উদ্দিন ভূইয়া মামুন, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খলিল ভূইয়া, নরসিংদী সদর উপজেলা দলিল লেখক সমিতির  সদস্য সচিব আব্দুল জলিল, দাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জুনাঈদ আল হাবিবসহ ওলামায়ে কেরাম ও এলাকাবাসি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ