আজ ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে প্রধানমন্ত্রীর পুরস্কার পেলেন ক্ষতিগ্রস্ত ৭২ জন পুরোহিত

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর পুরস্কার হিসেবে অনুদানের চেক পেলেন আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল ৭২ জন পুরোহিত। বুধবার (২ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই উপহারের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলার ৬টি উপজেলার ৭২ জন পুরোহিতগণের মাঝে ১ লাখ ৪৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ ও পূজা উৎযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ