আজ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কান্দাইলে ট্রাক ও পিকআপ ড‍্যানের সংঘর্ষে নিহত ২

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪৮) ও মোঃ আলাউদ্দিন (৫৫) নামে দুই ব‍্যক্তি নিহত হয়েছে। এঘটনা শিশুসহ আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম  কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো: আলাউদ্দিন (৫৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নরসিংদী গামী একটি বালুবাহী ট্রাক মাধবদীর কান্দাইলে পৌঁছলে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী পিকআপ ভ‍্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ‍্যানের সামনে বসা  নজরুল ইসলাম নামে এক যাত্রী মৃত‍্যূ হয়। এসময় পিকআপ ভ্যানে থাকা ১৬ যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী আহত হয়। । খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে ৯ জনকে রুপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো: আলাউদ্দিন নামে আরও একজনের মৃত‍্যূ হয়। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জের ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মাধবদী থানার উপ-পরিদর্শক বেলাল উদ্দিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালকদ্বয় পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ